নবীনগরে পূজামণ্ডপে পরিমল সাহা ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান
- October 9,2026
- 88 views
মলয়া ডেস্ক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা দিয়েছে নবীনগর পরিমল সাহা ট্রাস্ট।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্রাস্টের চেয়ারম্যান পরিমল সাহার সভাপতিত্বে তাঁর নিজ বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপিকা শুক্লা ভট্টাচার্য, নবীনগর পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অজন্ত ভদ্র, বিনা রানী সাহা, চন্দনা রানী সাহা, অঞ্জলি রানী সাহা, দিলীপ চন্দ্র সাহা মহেশ, নবীনগর কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি সীতানাথ সূত্রধর ও সাধারণ সম্পাদক বাবু রতন চন্দ্র, মানিক বিশ্বাস, অজিত সরকার, পরিমল বর্মনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
