জলাশয়কে কাজে লাগিয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এমপি মান্নান

মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে জলাভূমি, বর্ষা-প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর, উপজেলা আদালতের পুকুর এবং তিতাস নদীসংলগ্ন বর্ষা-প্লাবিত ধানক্ষেত ও প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।

এ সময় এমপি আবদুল মান্নান বলেন নবীনগরের বিস্তীর্ণ জলাশয় ও প্লাবনভূমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়াতে হবে। এতে উপজেলার মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, নবীনগরে মৎস্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি নবীনগর থেকে দেশের বিভিন্ন স্থানে মাছ সরবরাহ এবং পর্যায়ক্রমে মাছ রপ্তানির পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি টিটু, সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল,পৌর বিএনপির সাংগঠনিক  সম্পাদক শুক্কুর খান,ছাত্রনেতা অনন্ত হীরা'সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের উন্নয়ন এবং স্থানীয় জনগণের মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এ ধরনের পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।