নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মলয়া ডেস্ক 
জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীল হওয়ার নির্দেশ।
অদ্য ২৯-০৯-২০২৬ তারিখে নবীনগর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নবীনগর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানজট, মাদক, সামাজিক সমস্যা এবং জনগণের প্রত্যাশিত নাগরিক সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, যিনি নবীনগর আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা, প্রশাসনের প্রতি জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জনগণের কল্যাণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনের প্রত্যেকটি দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণ যেন হয়রানি ছাড়া কাঙ্ক্ষিত সেবা পায়—এটি নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।
সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম । তিনি উপজেলার জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা নবীনগরের শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
জনগণের নিরাপত্তা, সুশাসন ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই হোক নবীনগরের প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত অঙ্গীকার।