নবীনগরে সামাজিক বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি
- August 10,2025
- 471 views
মলয়া ডেস্ক
সামাজিক বনায়ন ও পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্থানীয় এনজিও 'হোপ' উন্নত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা 'এনজিও হোপ' এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান এবং নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: হোসেন শান্তি হোপের সহ-সভাপতি আবু কাওছার এবং হোপের উপ-পরিচালক মোঃ নিয়াজ উদ্দিন । হোপ কর্তৃপক্ষ জানায়, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তারা শুধুমাত্র গাছ লাগাচ্ছে না, বরং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও টেকসই সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে চায়। কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার ওপর জোর দেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন একটি মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করেন। এই উদ্যোগটি জনগণের মধ্যে ব্যাপক প্রশংসার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে। উল্লেখ্য যে হোপ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এলাকার আত্মসমাজিক উন্নয়নে নিজেদের দায়িত্বের বাইরেও মানুষকে সচেতনতার বৃদ্ধির করার জন্য কাজ করে যাচ্ছে।
