আলিয়াবাদ স্কুলের পাশে একটি গাছ দ্রুত অপসারণ করা না হলে হতে পারে বড় ক্ষতি

মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নবীনগর কোম্পানীগঞ্জ সড়কে আলিয়াবাদ  প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দক্ষিণ পাশে শুধুমাত্র একটি গাছ কাটার অভাবে একটি প্রধান রাস্তা, যে রাস্তাটি দিয়ে প্রতিদিন শত সহস্র যানবাহন চলাচল করে এবং নবীনগরের একমাত্র প্রধান রাস্তা আলীয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের পুকুর সংলগ্ন গাছটি পুকুরের দিকে মাটি না থাকার ফলে ধীরে ধীরে গাছটি পূর্বদিকে হেলে যাচ্ছে, ফলে রাস্তাটির বড় ফাটল সৃষ্টি হয়েছে, যেকোনো সময় গাছটি পড়ে যায় তাহলে রাস্তার অর্ধেক অংশ পুকুরে চলে যাবে, যানবাহন চলাচলের পাশাপাশি স্কুলে ছাত্রছাত্রীদের চলাচল নির্বিঘ্ন করার জন্য  প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করানোর মাধ্যমে , অতি দ্রুত গাছটিকে অপসারণ করে রাস্তাটিকে রক্ষার ব্যবস্থা করা হোক। এ বিষয়ে সাপ্তাহিক মলয়ার সম্পাদক একেএম আসাদুজ্জামান বলেন আমি ইতিমধ্যে উক্ত বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।