নতুন রূপে কমিটি, আধুনিক মার্কেটের আধুনিকতার ছোঁয়ায় হবে নতুন দিগন্তের উন্মোচন

মলয়া ডেস্ক 
নবী নগরের আধুনিক সমবায় সুপার মার্কেটের ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান হলো। বুধবার (৬/৮/২৫) অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন নতুন কমিটির আহ্বায়ক আয়েশা সুপার শপের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ আশরাফ হোসেন রুবেল।
ব্যবসায়ীরা আশা করছেন তার নেতৃত্বে মার্কেটের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আশরাফ হোসেন রুবেল এবং তার সহযোগী ব্যবসায়ী ও রাজনীতিবিদদের একটি সুসংগঠিত দল মার্কেটটিকে একটি অত্যাধুনিক সুপার মলে রূপান্তরের সংকল্প নিয়েছেন। তাদের এই উদ্যোগের ফলে একদিকে যেমন ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষিত হবে, তেমনি গ্রাহকরাও পাবেন এক আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা।
নবীনগরের আধুনিক সমবায় সুপার মার্কেট শুধু একটি মার্কেট নয়, এটি নবীনগরের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সকলের আশা ও প্রত্যাশা নতুন কমিটির কিছু সাহসী পদক্ষেপে নবীনগরের বাণিজ্যিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আশরাফ হোসেন রুবেলের নেতৃত্বে মার্কেটটি একটি অত্যাধুনিক সুপার মলে পরিণত হয়ে এলাকার অর্থনৈতিক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়।
সকল ব্যবসায়ীদের বিশ্বাস, নতুন আহ্বায়ক তার সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা দিয়ে এই স্বপ্নকে বাস্তবায়িত করবেন। নবীনগরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নতুন পরিবর্তনের জন্য, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় নিয়ে আসবে এক নতুন সুবিধা। মনোনীত হওয়ার পর থেকে সকল ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় শুভেচ্ছা জানাচ্ছেন আশরাফ হোসেন রুবেলকে।