নবীনগরে জনপ্রিয় ব্যক্তিত্ব কাজী নাজমুল হোসেন তপস্যের জন্মদিন আজ

মলয়া ডেস্ক 

আজ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এমন একজন সম্মানিত ব্যক্তির জন্ম তারিখ তিনি জননন্দিত, যুব সমাজের আইকন, তরুণ প্রজন্মের আদর্শের মানুষ, নম্র, মার্জিত, তৃণমূলের কর্মী বান্ধব ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির
অর্থনীতি বিষয়ক সম্পাদক,  কাজী নাজমুল হোসেন তাপসের জন্মদিন। নবীনগরে এই উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন উপলক্ষে বর্তমান জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুক জন্মদিনের শুভেচ্ছার ফোয়ারা ভয়ে যাচ্ছে।তার শুভ জন্মদিনে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতাকর্মীর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষও  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। কারণ রাজনীতির পাশাপাশি
তিনি একজন নম্র, ভদ্র ও ভালো মনের মানুষ। যিনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তার ব্যক্তিত্ব ও মানবিক গুণাবলি উপজেলা বাসিকে গর্বিত করে।
তিনি তার প্রয়াত পিতা চারবারের সাবেক জাতীয় সংসদ সদস্য কাজী আনোয়ার হোসেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার প্রয়াত পিতা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন।
তার জন্মদিনে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, তিনি যেন সবসময় সুস্থ ও ভালো থাকেন এবং সমাজ ও মানুষের কল্যাণে আরও এগিয়ে যেতে পারেন।