নবীনগরে জুলাইকে ধারণ করে তারুণ্যের উচ্ছ্বাসে বিভিন্ন স্লোগানের প্লে কার্ড হাতে শত সহস্র মানুষের মিছিল
- August 2,2025
- 174 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ ২ আগস্ট শনিবার সারাদিন ধরে সমাজের দক্ষ রাজনীতিবিদ ও তরুণরা একত্রিত হয়ে একটি বিশেষ উদ্দেশ্যে পথে নেমেছিলেন। পৌরসভার আলিয়াবাদ গুলচক্র হইতে নবীনগর প্রেসক্লাব পর্যন্ত তাদের স্লোগানে, প্ল্যাকার্ডে এবং উদ্দীপনায় এক নতুন প্রাণের সঞ্চার দেখা গেছে নবীনগরের প্রধান স্মরণিতে। ব্যানার হাতে নিয়ে অসংখ্য মানুষ হেঁটে যাচ্ছেন। ব্যানারের উপর লেখা, "বিদ্রোহ মিছিল।" বিদ্রোহের এই স্লোগান, বিগত স্বৈরাচার সরকারের হিংসাত্মক ঘটনার জন্য। এটি আমাদের সমাজের তরুণদের একটি নতুন প্রজন্মের বিদ্রোহ। তাদের এই বিদ্রোহ, বিগত স্বৈরাশাসনের দুর্নীতি, অব্যবস্থা এবং অসম্মানের বিরুদ্ধে।
তাদের প্ল্যাকার্ডে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি সংবলিত লেখা বিভিন্ন স্লোগান চোখে পড়ে। "আমরা ভালো, আমরা সৎ," "ন্যায়ের জন্য আমরা লড়াই করি," "সত্যের জন্য আমরা ঐক্যবদ্ধ।" এই সব স্লোগান আমাদেরকে মনে করিয়ে দেয়, তরুণরা আজও আমাদের সমাজের আশার আলো। তারা চায় একটি সুন্দর, সুস্থ এবং দুর্নীতিমুক্ত সমাজ।
এই বিদ্রোহ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন একজন সাহসী তরুণ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও দেশের বহুল প্রচারিত যায়যায়দিন পত্রিকার সিইও রাজিব আহসান চৌধুরী পাপ্পু। তার নেতৃত্ব, তার সাহস এবং তার আবেগ সবার হৃদয়ে এক নতুন আশা সৃষ্টি করেছে। সাহসী তরুণ রাজনীতিবিদের এই উদ্যোগ আমাদের সমাজের তরুণদের নতুন পথে চলতে অনুপ্রাণিত করবে।
উপজেলা বিএনপির সহ সম্পাদক গোলাম মোহাম্মদ শিবলী বলেন আমরা সবাই আশা করি এই মিছিলের মাধ্যমে আমাদের সমাজে একটি নতুন পরিবর্তন আসবে। আমরা চাই, তরুণরা যেন তাদের এই উদ্দীপনা বজায় রাখে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখে। আমরা তরুণ রাজনীতিবিদ পাপ্পু ভাইয়ের মাধ্যমে নবীনগর রাজনীতির গুণগত পরিবর্তন আনতে বদ্ধপরিকর। আজকের এই মিছিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
