নবীনগরে ছাত্রদল রছুল্লাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে স্মরণসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
- July 26,2025
- 203 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল ২৫শে জুলাই ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রছুল্লাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে রছুল্লাবাদ বাজার চৌধুরী মার্কেটে এক বিশেষ স্মরণসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ১৬বছর দেশব্যাপী চলমান ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে নিহত শহীদ ছাত্রদল নেতাকর্মীদের স্মরণে এবং কারাবন্দী নেতাদের প্রতি সংহতি জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
এড. মোহাম্মদ আলী বাবু
এডিশনাল পাবলিক প্রসিকিউটর
কার্যকরী সদস্য
ঢাকা আইনজীবী সমিতি। প্রধান অতিথি এভাবে উপস্থিত ছিলেন হাসানুর রহমান হাসান যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি এসবের উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার রুবেল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন সানজিদ আহমেদ ইমরান সভাপতি পদপ্রার্থী রছুল্লাবাদ ইউনিয়ন ছাত্রদল।
স্মরণসভায় বক্তারা দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।
