নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি ও ক্রেস্ট বিতরণ
- July 26,2025
- 278 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২৬ জুলাই ২০২৫ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার উদ্যোগে আজ এক আনন্দঘন পরিবেশে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের অডিটোরিয়াম সম্পন্ন হয়েছে। এই আয়োজনে বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। তিনি তাঁর মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছেন চা থেকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা অনুপ্রাণিত হয়েছেন। সভাপতিত্ব করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু মোছা। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং ইব্রাহীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন। এছাড়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্ল্যাহ জসিম ইচ্ছাময়ী গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ মো: ইয়াহিয়ুল হক অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়, যা তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ। এই সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফল করার জন্য অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। অভিভাবকরাও তাদের সন্তানদের এই সাফল্যে গর্বিত।
অতিথিরা মনে করেন এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলতে সহায়ক হবে।
এই সফল আয়োজন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
