নবীনগরে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে ঘরে ঘরে কাজী নাজমূল হোসেন তাপস

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নবীনগরের তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় নেতা কাজী নাজমূল হোসেন তাপস গ্রামের হাটে ঘাটে মাটে পথে  প্রান্তরে ব্যাপক গণসংযোগ করার পাশাপাশি আজ নবীনগর বাজারেও ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। ২০ জুলাই রবিবার
দুপুরের পর থেকে নবীনগর বাজারের প্রতিটি সড়ক, দোকান এবং মার্কেটে তারেক রহমানের ভিশনারি ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিচালনা করেন। জেলা অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের দাবিদার কাজী নাজমূল হোসেন তাপস সরাসরি সাধারণ মানুষের কাছে গিয়ে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি  তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
গণসংযোগকালে কাজী নাজমূল হোসেন তাপসের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হযরত আলী, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মফিজুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, পৌর যুব দলের আহবায়ক আলী আজ্জম, যুগ্ম আহবায়ক গোলাম মাওলা ভূঁইয়া, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল ও প্রবাসী বিএনপি নেতা বকুল মিয়া, জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ সহ নবীনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। বাজারজুড়ে এই গণসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করে।
বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে বিএনপি আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং আগামী সংসদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয় লাভ করবে।