নবীগরের বাজারে পথে-ঘাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ"

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গতকাল ১৯ই জুলাই ২০২৫:  দুপুরে নবীনগর, বাঙ্গরা বাজার, ইব্রাহিমপুর বাজার এবং জিনোদপুর বাজারে এক বিশাল গণসংযোগ ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক ঘুষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জননেতা ও বিএনপি'র জেলা কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, নবীনগর উপজেলার যুব সমাজের প্রাণপুরুষ একজন মানবিক জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আনিসুর রহমান মঞ্জু, বিএনপির সিনিয়র নেতা ফুলকানুল ইসলাম, সাবেক মেয়র মো: মাইন উদ্দিন মাইনু, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মফিজুর রহমান মুকুল, জেলা বিএনপি সদস্য হযরত আলী, যুবদলের আহবায়ক এমদাদুল বারী, পৌর যুবদলের আহবায়ক আলী আজ্জম, জিয়া মঞ্চের আহবায়ক ও সাবেক কমিশনার মামুন মিয়া, সদস্য সচিব রুবেল আকরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালে এলাকার জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিএনপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সমস্যা শোনেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। লিফলেট বিতরণের মাধ্যমে দলের বিভিন্ন নীতি ও কর্মসূচীর বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়।
কাজী নাজমুল হোসেন তাপস তার বক্তব্যে বলেন, "বিগত ফেসিস্ট সরকারের দুঃশাসন ও ব্যর্থতার কারণে দেশের জনগণ আজ দিশেহারা। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ।" তিনি আরও বলেন, "আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি তাদের সমর্থন আদায়ের জন্য এবং আগামী দিনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।"
ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, "বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা জনগণের সকল প্রকার সংকট মোকাবিলায় বদ্ধপরিকর এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাব।"
এই গণসংযোগ কর্মসূচিতে বিএনপির স্থানীয় কর্মী ও সমর্থকরাও ব্যাপক সংখ্যায় অংশ নেন। বাজারের বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি নেতাকর্মীরা তাদের দাবি ও অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচির সফল পরিসমাপ্তি ঘটে এবং তা এলাকার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।