নবীনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমানে চোলাই মদসহ গ্রেফতার ২

মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর
শনিবার দুপুরে (১৯ জুলাই ২০২৫)  নবীনগর থানার পুলিশের এ বিশেষ অভিযানে
নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষি পাড়ায়  নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক প্রায় ১২ শত লিটার চোলাই মদ ও কাঁচামালসহ বাদল ঋষি ও করুনা রানী ঋষিকে গ্রেফতার করা হয়েছে। 
সূত্রে জানা যায়, ভোলাচং ঋষি পাড়ায় একাধিক বাড়িতে অভিযানে মাটির ১০ টি মটকা ও ১৩ প্লাস্টিকের ড্রাম ভর্তি আনুমানিক প্রায় ১২ শত লিটার চোলাই মদ ও কাঁচামাল উদ্ধার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর ইসলাম বলেন, নবীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আমরা বিপুল পরিমানে (১২০০লিটার) চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছি। নবীনগরকে মাদক মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।