নবীনগরে ‘হোপ’ এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত: জনসেবায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ১৯ শে জুলাই ২০২৫  আলিয়াবাদ প্রধান কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো জনকল্যাণমূলক সংগঠন এনজিও ‘হোপ’ এর ২৮তম বার্ষিক সাধারণ সভা। সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার  রাজীব চৌধুরী। তাঁর মূল্যবান বক্তব্যে তিনি ‘হোপ’ এর দীর্ঘদিনের জনসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের সকল কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “হোপ নবীনগরের উন্নয়নে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে যে নিরলস কাজ করে যাচ্ছে, তা সত্যিই অনুকরণীয়।” তিনি সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরকে দক্ষতার সহিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
সভাপতিত্ব করেন ‘হোপ’ এর কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মো: হুমায়ুন কবির। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের বিগত বছরের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আবুজামান কল্লোল
তিনি পুনর্ব্যক্ত করেন, “হোপ তার প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অবিচল আছে এবং ভবিষ্যতেও জনসেবায় নিজেদের নিয়োজিত রাখবে।” তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংগঠনের সকল সদস্যকে তাদের সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও আগামী ২০২৫-২৬ অর্থ বৎসর এর বাজেট পেশ করেন এবং ভবিষ্যৎ কার্যক্রম  নিয়ে সকলকে অবগত করেন। এই সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সলিমগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইউনুস মিয়া, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজ জসিম, পৌরসভার সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিবলী । কার্যনির্বাহী পর্ষদের সহ-সভাপতি মোহাম্মদ আবু কাওছারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পর্ষদের অর্থ সম্পাদক মো তাইজ উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আমেনা বেগম, শিউলি পারভিন, মোঃ মুক্তাদির, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সাইদুল আলম সূরাফ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম বাদল, আব্দুল হাদী, পিয়াল হাসান রিয়াজ, মাজেদুল ইসলাম, হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, আফজাল হোসেন, বিএনপি নেতা নাসির উদ্দিন এবং হোপের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ, হোপের উপপরিচালক নিয়াজ উদ্দিন পলাশ, এলাকা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক সকল শাখা ব্যবস্থাপক, সকল কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবীনগরের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহযোগিতা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, ঘর নির্মাণ, অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টির নতুন করে পরিকল্পনাকরা হবে।
আলোচনায় বক্তারা হোপের বিগত বছরের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য তাদের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কর্মসংস্থান সৃষ্টিতে হোপের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়।
হোপের অনুদান নবীনগরের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন।
উল্লেখ্য, ‘হোপ’ একটি সুপরিচিত জনকল্যাণমূলক সংগঠন যা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলীয়াবাদে অবস্থিত। দীর্ঘ ২৬ বছর ধরে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের বার্ষিক সাধারণ সভাও সংগঠনের দীর্ঘ পথচলার এক মাইলফলক হিসেবে চিহ্নিত হলো,