নবীনগরে পৌর যুবদলের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মলয়া ডেস্ক 
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর পৌর যুবদলের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল আজ (১১ জুলাই ২০২৫ ইং) রোজ শুক্রবার বিকাল ৫টায় নবীনগর  উত্তর কাঠবাজারে অনুষ্ঠিত হয়েছে। এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে নবীনগরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জননেতা কাজী নাজমুল হোসেন তাপস। পৌর বিএনপির আহবায়ক আলী আজ্জমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মফিজুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য হযরত আলী , উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারি, জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, পৌর যুবদল নেতা শাহীন মিয়া ও পশ্চিম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোকাররম বেপারী, এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে নবীনগর পৌর যুবদলের এই নতুন কার্যালয়ের উদ্বোধনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে এই কার্যালয় নবীনগরের যুবসমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা নবীনগর পৌর যুবদলের সকল কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং যুবকদের একত্রিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ আবু সাঈদ। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই আয়োজন নবীনগরে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং যুব সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।