উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদকে 'অলরাউন্ডার' বই উপহার দিলেন নবীনগর প্রেসক্লাব সভাপতি এম এইচ শান্তি

মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৫ ই জুলাই ২০২৫ শনিবার  সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং নবীনগরের কৃতি সন্তান ড. সালেহউদ্দিন আহমেদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। সভা সঞ্চালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার  রাজীব চৌধুরী। 

সভায় নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও ‘অলরাউন্ডার’ গ্রন্থের লেখক এম এইচ শান্তি নবীনগরের সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

সভা শেষে তিনি তাঁর লেখা অনুপ্রেরণামূলক বই ‘অলরাউন্ডার’ উপহার হিসেবে সম্মানিত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের হাতে তুলে দেন।