নবীনগরে সাবেক দুই কৃতি সৈনিকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 মলয়া ডেস্ক: 
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ২১-০৬-২০২৫ তারিখ সকালে সদ্য প্রয়াত দুই কৃতি সৈনিক সার্জেন্ট শামসুল হক এবং সাংবাদিক মোহাম্মদ গোলাম মোস্তফার স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলার অবসরপ্রাপ্ত সকল সহকর্মীবৃন্দ এই মহতি উদ্যোগের আয়োজন করেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়ার ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আবু জাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
অনুষ্ঠানে বক্তারা মরহুম শামসুল হক অবসর জীবন ও গোলাম মোস্তফা ভূঁইয়ার সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাদের অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, এই সাংবাদিক মরহুম গোলাম মোস্তফা  তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মৃত্যুতে নবীনগরে অবসরপ্রাপ্ত সৈনিক সমাজ কল্যাণ সংগঠনের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোকসভা শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকলেই মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই আয়োজন নবীনগর উপজেলার সকল অবসরপ্রাপ্ত সহকর্মীদের পক্ষ থেকে মরহুমদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন