নবীনগরে সন্ধানী চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ দ্বারা ফ্রি চক্ষু চিকিৎসা
- June 19,2025
- 239 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৯ জুন, ২০২৫ খ্রিঃ বৃহস্পতিবার, সকাল ৯ ঘটিকায়, রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ে,ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়।
শিশু বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজিষ্ট ডাক্তার মোঃ মনির হোসেনের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়ার হোসেন।
রছুল্লাবাদ উলফত আলি খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিএনপি নেতা আতিকুর রহমান সবুজ মাস্টার,মুসলিম উদ্দিন মোসেন । উল্লেখ্য যে কালঘড়া গ্রামের কৃতি সন্তান ডাক্তার মোঃ মনির হোসেন ডাক্তারি পেশার শুরু থেকেই এলাকার মানুষকে নিয়মিত ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং সব সময় গরীব দুঃখী মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
