কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে আজ আজ দুপুরে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫। বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাঃ সুলতান আহমদ, যাঁর মূল্যবান বক্তব্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মোহাম্মাদ প্রফেসর ইলিয়াস হোসেন, স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন। বিশেষভাবে বিশেষভাবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হোসেন শান্তি, নবীনগর প্রেসক্লাবের সদস্য মোঃ আবু কাওছার, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক শফিউল আলম সবুজ সহ অভিভাবকগণ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকল শিক্ষক শিক্ষিকা অরূপ মন্ডলী ও সকল ছাত্রছাত্রীরা অবস্থিত বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ । বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক, যা তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।
 প্রধান অতিথি অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন আমরা যতদিন সুস্থ-সবর থাকবো ততদিন এই বিদ্যালয়ে আমরা আসবো এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা অবশ্যই পালন করব ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের এলাকাবাসীর ও দায়িত্ব পালন করতে হবে আপনাদের সন্তানদেরকে সঠিকভাবে স্কুলে পাঠাতে হবে আপনাদের সন্তানদের খবরা খবর রাখতে হবে, যদি সঠিকভাবে এই কাজটি করেন তাহলেই আপনাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে।