শ্যামগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার ইন্তেকাল উপজেলা জিয়া মঞ্চের শোক প্রকাশ

মলয়া ডেস্ক 
নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং প্রবীণ রাজনীতিবিদ মো. বাবুল মিয়া (সাবেক চেয়ারম্যান) আজ দুপুরে নিজ বাড়িতে  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি শ্যামগ্রাম ইউনিয়নের একজন জনপ্রিয় ও জনসেবায় নিবেদিত নেতা হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি উপজেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।
শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম (শফিক) এর বড় ভাই এবং শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জিহাদের বাবা হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসী গভীরভাবে শোকাহত।