নবীনগরের সার্বজনীন গ্রুপের উদ্যোগে ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণের চতুর্থ ক্লাস অনুষ্ঠিত

মলয়া ডেস্ক

নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণের চতুর্থ ক্লাস অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ কার্যক্রমের চতুর্থ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪/৫) সকালে পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের ৩য় তলায় অবস্থিত সার্বজনীন অফিসে আয়োজিত  এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী বিভিন্ন দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম পরিচালিত হয়।

প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বাস্তবমুখী দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি হিসেবে  নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি।

এছাড়াও সার্বজনীন গ্রুপের পরিচালক, মোঃ  আবু কাওছার তার জীবনের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে উদ্যোক্তা হওয়ার প্রেরণা জোগান।

প্রশিক্ষণ কর্মসূচিটি স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।