মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঐতিহ্যবাহী কালঘড়া ক্রীড়ামোদী জনতার জন্য এক দারুণ খবর। আজ শুক্রবার শুভ উদ্বোধন করা হয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট । ইতিমধ্যে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কে হাসবে শেষ হাসি, কোন দল প্রতিপক্ষের দূর্গ ভাঙবে – এই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
আয়োজকদের পক্ষ থেকে  মোঃ শিপন খান মেম্বারের সভাপতিত্বে টুর্নামেন্টের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও নবীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নায়লা ইসলাম, বিশেষ অতিতি হিসেবে ছিলেন ১নং ওয়ার্ড মেম্বার সাদেক মিয়া, ৩ নং ওয়ার্ড মেম্বার মামুন মিয়া, মোঃ কামাল সরকার‌। এই উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন তামজীদ আহম্মেদ সোহেল। রেফারির দায়িত্ব পালন করেন সাফিউল আলম সবুজ, উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আবুল বাশার খান, মোঃ মন মিয়া, উপস্থিত ছিলেন মোহাম্মদ বিপ্লব, মোঃ মোমেন মিয়া, মোঃ শিহাব এ সময় মাঠে উপস্থিত ছিলেন। তাদের এই সহযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায়।
 ২০২৫ সালের এই  ফুটবল টুর্নামেন্টের যে কালঘড়া ক্রীড়া ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।টুর্নামেন্ট নিবেদক রাসুলাবাদ ইউনিয়ন আর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ খান, আয়োজনে শহীদ জিয়া স্মৃতি সংসদ কালঘড়া। চার দলের এই টুর্নামেন্ট আজ উদ্বোধন করা হয়েছে।