খেলার মাঠ জনসমুদ্রে জেগে ওঠা এক নতুন আকাঙ্ক্ষা: তারুণ্যের নেতৃত্বে পরিবর্তনের অঙ্গীকার

মায়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গত ১৮- ৪ -২০২৫ নারায়ণপুর মিনি স্টেডিয়ামে বিকেলে ফুটবল খেলার ফাইনাল উপলক্ষে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। হাজারো মানুষের পদভারে মুখরিত হয়ে উঠেছে রাজপথ হয়ে খেলার মাঠ, যেখানে তরুণ প্রজন্মের কন্ঠে ধ্বনিত হচ্ছে পরিবর্তনের নতুন সুর। ব্যানারে শোভা পাচ্ছে একটি সুদৃঢ় বার্তা – "আসুন, হাতে হাত ধরি, নতুন দিনের জয়গান গাই"। এই স্লোগানটি যেন কেবল কয়েকটি শব্দ নয়, এটি তারুণ্যের একটি সম্মিলিত আকাঙ্ক্ষা, একটি নতুন দিগন্তের উন্মোচন।
আজকের এই খেলার মাঠে চোখে পড়ার মতো বিষয় ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, বিশেষত তরুণরা, নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং একটি উন্নত সমাজের স্বপ্ন নিয়ে খেলার মাঠে  সমবেত হয়েছেন। আর এই লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল  উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুন্যেরে আর এক মহাকবি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর হতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, সাবেক সহ-সভাপতি মেয়র মাইনুদ্দিন মাইনু খেলাকে আকর্ষণীয় করতে হেলিকপ্টার দিয়ে আসেন বিএনপির বিশিষ্ট নেতা আবুল হাসান আব্দুল্লাহ (রাজিব ভূঁইয়া) সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী, তাদের হাতে হাতে শোভা পাচ্ছিল ব্যানার, ফেস্টুন, আর মুখে স্লোগান – খেলার মাঠেও যা জানান দিচ্ছিল এক নতুন রাজনৈতিক চেতনার উন্মেষ।
বক্তারা তাদের বক্তব্যে সমাজের নানান অবক্ষয় ও মাদকের কথা তুলে ধরেন। তারা বলেন একমাত্র খেলাধুলাই বর্তমান যুব সমাজকে একটি মাদকমুক্ত সমাজ, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত এবং প্রগতিশীল সমাজ গঠনের জন্য জোরালো ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে তরুণ বক্তারা তাদের তারুণ্যের উদ্দীপনা ও নতুন দিনের ভাবনা দিয়ে উপস্থিত জনতাকে আলোড়িত করেন। তাদের কন্ঠে ছিল আত্মবিশ্বাস আর চোখে ছিল উন্নত ভবিষ্যতের স্বপ্ন।
এই খেলাটি কেবল একটি খেলার মধ্যেই ছিল না, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পাশাপাশি এটি ছিল বিভিন্ন মানুষের মিলনমেলা। এখানে যেন এক নতুন সামাজিক ও রাজনীতি বন্ধন তৈরি হয়েছে, যেখানে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর আগামীর পথে চলতে দৃঢ় প্রতিজ্ঞ।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ধরনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ নবীনগরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সাধারণ মানুষের এই বিপুল উৎসাহ এবং তারুণ্যের নেতৃত্ব নিঃসন্দেহে একটি নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয় সামনে তরুণদের জয় হয় কিনা।