টিএসকে এন্টারপ্রাইজে সেভয় আইসক্রিমের ডিজিএমের সৌজন্য সাক্ষাৎ: ব্যবসার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা
- April 23,2025
- 343 views
মায়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্থানীয় পরিবেশক টিএসকে এন্টারপ্রাইজে সম্প্রতি ২৩-০৪-২০২৫ তারিখ বিকেলে আকস্মিক সৌজন্য সাক্ষাতে আসেন জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয়-এর বিজনেস গ্রুপ ম্যানেজার (ডজিএম)। এই সাক্ষাৎ ব্যবসায়িকভাবে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং উভয় পক্ষই ব্যবসার প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা নিয়ে আশাবাদী।
টিএসকে এন্টারপ্রাইজের কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনায় সেভয় আইসক্রিমের ডিজিএম আরিফ ইফতেখার পাশা, কুমিল্লা অঞ্চলের সিনিয়র আর এস এম জসিম উদ্দিন ভূঁইয়া, এ এস এম শাহজাহান আলমগীর এবং টিএসকে এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ আবু কাওছার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসার বর্তমান পরিস্থিতি, বাজারের চাহিদা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেভয় আইসক্রিমের পক্ষ থেকে নতুন কিছু উদ্ভাবনী ধারণা এবং বিপণন কৌশল তুলে ধরা হয়, যা টিএসকে এন্টারপ্রাইজের মাধ্যমে অত্র অঞ্চলে সেভয় আইসক্রিমের বাজার আরও সম্প্রসারিত করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
টিএসকে এন্টারপ্রাইজের কর্মকর্তা জানান, "সেভয় আইসক্রিমের ডিজিএম মহোদয়ের এই সফর আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। আমরা ব্যবসার উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি এবং নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা আশাবাদী যে এর মাধ্যমে অত্র অঞ্চলে সেভয় আইসক্রিমের বিক্রি আরও বৃদ্ধি পাবে।"
সেভয় আইসক্রিমের ডিজিএমও এই পরিদর্শন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "টিএসকে এন্টারপ্রাইজ অত্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পরিবেশক। তাদের আন্তরিকতা এবং পেশাদারিত্ব সত্যিই প্রশংসার যোগ্য। আমরা বিশ্বাস করি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই অঞ্চলে সেভয় আইসক্রিমের ব্যবসাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব।"
এই সৌজন্য সাক্ষাৎ একদিকে যেমন ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করবে অন্যদিকে ভুক্তারাও সঠিক সেবাটা পাবে।
