কালঘড়া লাখ টাকার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন জেলা বিএনপির আহ্বায়ক

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, ১৯ এপ্রিল ২০২৫ দুপুর ২ ঘটিকায় কালঘড়া খেলার মাঠে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ শেষে ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি মহিলা দলের সদস্য ও উপজেলা মহিলা দলের আহ্বায়ক নায়লা ইসলাম। প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মনির হোসেন উপজেলা বিএনপির সদস্য মোসলেম উদ্দিন , করবেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদীস শাহীন, সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল২, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান দুলাল, নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, বিএনপি নেতা খন্দকার শাহীন, শিপন খান মেম্বার, ইব্রাহিম খান ইবন, সাফিউল আলম সবুজ, দুলাল মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টটি এলাকার ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। গত কয়েক দিন ধরে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন দর্শকেরা। আজকের ফাইনাল খেলাকে ঘিরেও বিরাজ করছে উৎসবের আমেজ। মাঠের চারদিকে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক কমিটি। 
ইব্রাহিমপুর ক্রিকেট একাডেমি ও ভোলাচং ক্রিকেট একাডেমি উভয় দলই তাদের নিজ নিজ খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়েছে। আজকের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা। কে শেষ হাসি হাসবে, তা জানতে আর কিছু সময় অপেক্ষা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্য বলেন নবীনগরের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের ফাইনাল ম্যাচের জয় পরাজয় দেখার জন্য। তিনি আরো বলেন আশা করা যাচ্ছে, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ফাইনাল ম্যাচ উপহার দেবে দুই দল এবং দুই দলের জন্যই শুভ কামনা রইল। আজ পর্যন্ত ইব্রাহিমপুর একাদশ জয় লাভ করেন আয়োজনে কালঘড়া স্পোর্টস ক্লাব ।