ঐতিহ্যর আর উল্লাসের মেলবন্ধন, নবীনগরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা

ঐতিহ্য আর উল্লাসের মেলবন্ধন: নবীণগরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠিখেলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৮ই এপ্রিল ২০২৫: আজ নবীণগরের কুড়িঘর গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের ধারক ও বাহক এই খেলাটি প্রতি বছর এলাকাবাসীর মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। শতবর্ষের পুরনো এই ঐতিহ্যকে ধরে রাখতে স্থানীয় যুবসমাজ ও প্রবীণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কুড়িঘর গ্রামের প্রবীণ লাঠিয়াল রহিম উদ্দিন, যিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও, স্থানীয় তরুণ লাঠিয়ালদের বিভিন্ন কৌশল ও শারীরিক কসরত দর্শকদের মাঝে উত্তেজনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে মোহাম্মদ নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ , প্রেসক্লাবের সদস্য ও আনন্দ টিভির প্রতিনিধি মোঃ আবু কাওছার, বাংলা টিভির উপজেলা প্রতিনিধি ও নবীনগর টিভির সম্পাদক পিয়াল হাসান রিয়াজ, পরিবার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন মহিন, নাটগর ইউনিয়ন বিএনপির সসাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ক্লাবের সদস্য সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ ,সফর আলী, খান জাহান আলী চৌধুরী, মাজেদুল ইসলাম, শাফিউল ইসলাম, এনামুর রহমান এনাম, মোঃ রুবেল মিয়া, কাউসার আলম, হোসাইন মিয়া, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সুফি ও কয়েছ আহমেদ বেপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শক। খেলা শেষে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি বাড়াতে তারা নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
গ্রামীণ সংস্কৃতির এই উজ্জ্বল দৃষ্টান্ত ভবিষ্যতেও সকলের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে উঠবে, এমনটাই আশা এলাকাবাসীর। খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ জাকির সর্দার, আয়োজনে  কুড়িঘর গ্রামবাসী, নিবেদক এস এম অলিউল্লাহ।