নবীনগরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের বদলিজনিত বিদায় উপলক্ষে আজ  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে   নবীনগরের বিভিন্ন যুব সংগঠনের  উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী। সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান  ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি  মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নবীনগর হোপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও  এ কে এম আসাদুজ্জামান কল্লোল, প্রেসক্লাবের সাবেক  সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,   প্রেসক্লাব সদস্য ও সার্বজনীন চ্যারিটেবল ট্রাস্ট এর পরিচালক মোহাম্মদ আবু কাওছার, কালের কন্ঠের নবীনগর প্রতিনিধি মাজেদুল ইসলাম,  নারী উদ্যোক্তা  বিথী আক্তার,  এসপি আইটি ইনস্টিটিউটের কর্ণধার ও সাংবাদিক শাহপরান, বিবি নিউজ এর প্রতিষ্ঠাতা মাহবুব মোর্শেদ ।এছাড়াও  প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি ও সাহিত্য সম্পাদক এস এ রুবেল, দৈনিক বাংলার প্রতিনিধি জামাল হোসেন পান্না,যুগান্তরের প্রতিনিধি শাফিউল আলম, সাংবাদিক দেলোয়ার হোসেন সহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তা মনজুর আলমকে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য কামনা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সার্বিক সাফল্য প্রত্যাশা করেন। সংবর্ধিত ব্যক্তি  ও  বিদায়ী কর্মকর্তা মনজুর আলম তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি নবীনগরে কাজের সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মকালীন সময়ে সহকর্মী ও নবীনগরবাসীর কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, "নবীনগরের স্মৃতি আমার হৃদয়ে অমলিন থাকবে।" তিনি নবীনগরের উত্তরোত্তর সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।