নবীনগরে ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা: কাজী নাজমুল হোসেন তাপসের সরব উপস্থিতি
- April 4,2025
- 363 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, জিয়া মঞ্চ ও মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শুক্রবার (০৪ এপ্রিল, ২০২৫) বিকেলে শিবপুর হাইস্কুল মাঠে এই মিলনমেলা বসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনে গত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক-১ এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন মাইনু, নবীনগর পৌর বিএনপির সভাপতি ও কাউন্সিলর মোঃ আবু সাঈদ, নবীনগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সাহাবুদ্দিন এবং নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও মফিজুর রহমান মুকুল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, পৌর যুবদলের আহবায়ক আলী আজম, সাবেক ছাত্রদল সভাপতি হযরত আলী, ইকবাল হোসেন রাজু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, ছাত্রদল নেতা রাজু খান, সিরাজুল ইসলাম, জিয়া মঞ্চের আহবায়ক কাউন্সিলর আল মামুন, সদস্য সচিব রুবেল আকরাম, গোলাম মোস্তফা, মামুন মিয়া, শামীম আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, ছাত্রদল নেতা গোলাম সামদানী হৃদয়, সাজু সজীব, জাহিদুল ইসলাম, ইব্রাহিম খলিল ইমন, মোঃ ইসমাইল সহ বিএনপি সহ সকল অন্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রউফ এবং পরিচালনা করেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার
