শহীদ ও নিপীড়িত পরিবারের পাশে দাঁড়াতে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন

মলয়া ডেস্ক 
ঢাকা: "ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক খুন, গুম ও কারা নির্যাতনের শিকার পরিবারের সম্মানে" দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ ২৩ মার্চ, ২০২৫ তারিখে বিকেল ৪টায় রাজধানীর যায়যায়দিন মিডিয়াপ্লেক্সে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দৈনিক যায়যায়দিনের সম্পাদক ও প্রকাশক জনাব শফিক রেহমান।
বিশেষ অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি জনাব আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মামুন হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব। এই মহতী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. আহমেদ জামাল আনোয়ার।
অনুষ্ঠানের আয়োজক এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরবাসীর কল্যাণে নিবেদিত প্রাণ এক উদীয়মান রাজনীতিবিদ।
এই দোয়া ও ইফতার মাহফিলটি নিপীড়িত পরিবারের প্রতি সংহতি প্রকাশের একটি প্রয়াস, যেখানে তাদের জন্য দোয়া করা  এবং তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করা যা প্রতি বছর অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিগত ১৭ বছরের নবীনগরের বিভিন্ন সময়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ শিবলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কারা নির্যাতিত নেতাদের হাতে সকল সম্মানিত অতিথিগণ শফিকুর রেহমান সম্পাদিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বইটি ও একটি করে লাল গোলাপ উপহার দেন।