নবীনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল শনিবার (২২ মার্চ) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এড. এম এ মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ডাকসুর সাবেক ছাত্রনেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া শিশির, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব আলী আজ্জম জালাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল করিম, সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, আসাদুজ্জামান দুলাল, আবুল বাশার, হাসিবুল হাসান শাহীন, চেয়ারম্যান হেলাল উদ্দিন, এম আর মুজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ, ডাঃ মহিউদ্দিন, রহমত উল্লাহ, শুক্কুর খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয় রয়েছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে। বিএনপিতে যেন কোনো হাইব্রিড ব্যক্তি প্রবেশ করতে না পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। তারা আরও জানান, বিএনপির অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী যদি অপকর্মে লিপ্ত হয়, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

নেতারা নবীনগর উপজেলা বিএনপির ঐক্যবদ্ধ অবস্থানের কথা উল্লেখ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ।