নবীনগরে সাতগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা

 মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের আজ ১৭ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ সোমবার, সাতগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নয়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বিদ্যালয়ের সভাপতি জনাব রুবেল মিয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রতিদিন হিসেবে উপস্থিত বিএনপির সাবেক সহ সম্পাদক মফিজুল ইসলাম মুকুল মিয়া , পৌর যুব দলের আহ্বায়ক আলী আজম, জিয়া মঞ্চের আহবায়ক কমিশনার আল মামুন । এই আলোচনা সভায় শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সহ শিক্ষক অভিভাবকগন উপস্থিত ছিলেন ।