নবীনগর প্রেসক্লাবে রমজানের আয়োজন: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মলয়া ডেস্ক 
 নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মনোজ্ঞ দোয়া ও ইফতার সহ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৬ মার্চ ২০২৫ তারিখে প্রেসক্লাব প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান, উদ্বোধক  হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন । পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এরপর সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি জানান, "পবিত্র রমজান মাসে সকলের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা আশা করি, এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।"
এই ইফতার মাহফিলটি নবীনগর প্রেসক্লাবের একটি ঐতিহ্যবাহী উদ্যোগ, যা প্রতি বছর রমজান মাসে আয়োজিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এক আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের  সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,
অনুষ্ঠানে সকলের উপস্থিতির জন্য সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ উজ্জ্বল নবীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।