নবীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

মলয়া ডেস্ক 
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া: "দুর্যোগ ঝুঁকি কমাতে, প্রস্তুতি নিতে হবে একসাথে" এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ সোমবার (১০/২৫) তারিখে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা) এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি নবীনগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ডে করণীয় বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, ফায়ার স্টেশন কর্মকর্তা দেবব্রত সরকার, ইউপি চেয়ারম্যান আল ইমরান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। বক্তারা আরো বলেন, সরকার দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে, সরকারের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে এবং দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে।