নবীনগরে উপর্যপুরী ছুরির আঘাতে যুবক নিহত
- August 12,2024
- 421 views
মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই বন্ধুর ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে আব্দুর রাহিম নামের একজন ছুরির আঘাতে নিহত হয়েছেন। নবীনগর পৌর এলাকার ৭নং ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। ছুরির আঘাত করেন একই এলাকার সাংবাদিক জামাল পাশার দুই ছেলে শাকিল ও মারুফ নামের ২ জন। স্থানীয়রা উক্ত ঘটনার সংবাদ দিলে ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হয়ে তাদেরকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।নিহতের মামা
জিয়াউর রহমান বলেন, রাহিমকে পার্টি আছে বলে বাসা থেকে নিয়ে যান। নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে আচার খাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হলে এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে শাকিল ও মারুফ মিলে মৃত্যু নিশ্চিত করেন।
এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন এবং
সেনাবাহিনীর হাতে তুলে দেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কথা-কাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করেন তাঁর বন্ধু শাকিল ও মারুফ তাদের আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে।
