নবীনগরে পরিবেশ রক্ষায় ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা
- February 16,2024
- 508 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৫/২/২৪ তারিখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। আদালত পরিচালনা করার সময় পৌরসভার আলিয়াবাদে সরকারি খালে মাটি ফেলে ব্যক্তিস্বার্থে কালভার্ট নির্মাণের চেষ্টা করায় গোলাম মোহাম্মদ সোহেল রানা নামক ব্যক্তিকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করার সময় স্হাপনা ভেঙে দেওয়া হয় এবং মাটি অপসারণ করা হয়। বাকি মাটি সরিয়ে পূর্বের অবস্থায় নিয়ে যাবে মর্মে অভিযুক্তের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। পরবর্তীতে পৌরসভার বিজয় পাড়ার নরসিংহপুর রোড সংলগ্ন জলাধার ভরাটের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করার সাথে সাথে পাইপসমূহ বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা শেষে সহকারি কমিশনার (ভূমি) বলেন জনস্বার্থে ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
