নবীনগরে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার জব্দ ও জরিমানা
- January 21,2024
- 368 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ রবিবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফসলি জমি রক্ষার্থে দিনব্যাপী নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন, সাতমোড়া ও রতনপুর ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ। আদালত পরিচালনার সময় জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামে ২ টি ড্রেজার জব্দ করা হয় এবং ড্রেজার মালিককে পঞ্চাশ হাজার(৫০,০০০) টাকা জরিমানা করা হয়। এছাড়া, সাতমোড়া ও রতনপুর ইউনিয়ন হতে ৩ টি ড্রেজার জব্দ করা হয় এবং সংযোগ পাইপগুলো বিনষ্ট করা হয়। এ সময় সহকারি কমিশনার (ভূমি) বলেন ফসলি জমি রক্ষার্থে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
