নবীনগরে নিজ নামে প্রতিষ্ঠিত এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সাবেক এমপি
- January 20,2024
- 386 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ শনিবার দুপুরে জিনদপুর ইউনিয়নের বাংগরা এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বিকন ফার্মাসিটিক্যালসের কর্ণধার এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সাবেক এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। স্কুল পরিদর্শনকালে তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষকদেরকে গুণগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার উপর শিক্ষকদের মনোনিবেশ করার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু , সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,আওয়ামী লীগ নেতা প্রণয় কুমার ভদ্র পিন্টু, মোহাম্মদ লোকমান হোসেন শিশু মিয়া, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু সাঈদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, গোলাম শাহরিয়ার লেলিন, আলমগীর হোসেন,ছাত্রলীগ নেতা হিমেল পিয়াস রনি, সাইফুল ইসলাম শাফু, তাহসিন ভূইয়া রুম্মান আরিফুল ইসলাম তপু, সুমিত চক্রবর্তী, ইয়াসিন রিফাত, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা অবস্থিত ছিলেন স্কুল পরিদর্শন শেষে একটি সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
