নবীনগরে নির্ধারিত সীমানার বাহিরে গিয়ে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে জরিমানা
- January 10,2024
- 307 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ১০/০১/২০২৪ তারিখে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা পশ্চিম বালুমহাল আকস্মিক পরিদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। এসময় তিনি সীমানার বাহিরে গিয়ে ভালো উত্তোলন করার সময় একটি ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করিয়া ১,৫০,০০০( দেড় লাখ) টাকা জরিমানা করেন। এ সময় তিনি ইজারা গ্রহীতাদের ডেকে নির্ধারিত সীমানার মধ্যে ড্রেজার চালানো, সন্ধ্যার পর ড্রেজার না চালানো এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ শাস্তির আওতায় আনা হবে মর্মে মুচলেকা নেন। সহকারি কমিশনার (ভূমি) আরো বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আকস্মিক অভিযানে সহযোগিতা করার রবীন্দ্রনাথ থানা পুলিশ।
