নবীনগরে অর্ধ গলিত এক মরদেহ উদ্ধার

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহপুর বাজারে আজ ২১/১২/ ২০২৩  তারিখে দিলীপ চন্দ্র সরকার (৫০)  চায়ের দোকানদারের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ২১শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলা লাউর ফতেহপুর গ্রামের মৃত রমেশ চন্দ্র সরকারের ছেলে, সে একজন চায়ের দোকানদার ছিল। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় বিগত ১৫ দিন ধরে তার চায়ের দোকান বন্ধ ছিল। পরিবারের লোকজন প্রাথমিকভাবে ধারণা করেছিল অনেক ধার দেনা থাকায় হতাশ হয়ে হয়তো আত্মগোপনে চলে গেছে।  আজ সকালে তার চায়ের দোকান থেকে দুর্গন্ধ আসতে থাকলে সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে অর্ধগলিত অবস্থায় দেখতে পান। এ অবস্থায় থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি, পরবর্তীতে রিপোর্ট এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে