নবীনগরের বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী দিবসে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত
- December 9,2023
- 404 views
মলয়া ডেস্ক-
নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জাতীয় অন্বেষণে বাংলাদেশের শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়ীতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সংবর্ধনা অনুষ্ঠানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল্লাহ, প্রেসক্লাব সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী,মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ আবু কাওসার, সাংবাদিক মাহবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, মোঃ মাজিদুল ইসলাম, জামাল হোসেন পান্না, শাহীন রেজা টিটু, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, নুরুল আলম সরকার, মাহবুবুর রহমান, খন্দকার আলমগীর, শফিউল আলম। কয়েকজন নারীর উদ্যোক্তা বক্তব্য রাখেন সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী-পুরুষ সমহারে এগিয়ে যাচ্ছে। ডান হাতকে বাদ দিয়ে যেরকম বাম হাত দিয়ে সকল কাজ করা যায় না সেরকম বাম হাতকে বাদ দিয়েও ডান হাত দিয়ে পূর্ণাঙ্গ সব কাজ করা সম্ভব নয়, তাই নারী-পুরুষ সকলকে নিয়েই একসাথে উন্নত রাষ্ট্র গঠন করতে হবে। আর আমাদের সরকারের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত আছে। এখন অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে শিক্ষার ক্ষেত্রে নারীর অনেক অগ্রগামী। যেখানে নারী এবং শিশু নির্যাতন হবে আপনারা প্রশাসনের শরণাপন্ন হবেন অথবা হটলাইনে ফোন করে আপনাদের তথ্য জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। অনুষ্ঠানে ০৫জনকে সফল নারী হিসেবে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নবীনগর।
