নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ শনিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে শুক্রবার নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। বর্ণাঢ্য র্য্যালী শেষে স্থানীয় ডাকবাংলা সড়কে  মানব বন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লোককে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যকে স্লোগান করে কার্যক্রমের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম । উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে সাপ্তাহিক নবীনগরের প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হোসেন শান্তি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহবুব আলম লিটন,হোপএর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, প্রেসক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, হোপ কার্যনির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন কবির, যুবলীগের সভাপতি শামস আলম,মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাওছার, স্টার টিভির চেয়ারম্যান শাহীন রাজা টিটু, দুর্নীতি প্রতিরো কমিটির  সদস্য মিসেস আমেনা খাতুন, অধ্যাপিকা শিউলি পারভিন, উপজেলা কমিউনিস্ট পার্টি সভাপতি মোঃ ইসহাক মিয়া,মাওলানা আব্দুল মতিন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সাংবাদিক মিঠু সূত্রধর, জামাল হোসেন পান্না, মাহবুবুর রহমান, খন্দকার আলমগীর সাফিউল আলম,প্রমুখ বক্তব্য রাখেন।স্থানীয় এনজিও হোপ উক্ত অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করে সার্বিকভাবে সহযোগিতা করেন। এসময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।