নবীনগরে অসহায় সাজনের পাশে সহযোগিতার হাত বাড়ালেন ইউএনও
- December 8,2023
- 347 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এক হতদরিদ্র পরিবারের ছেলে মেধাবী ছাত্র সাজন নবীনগর পৌর এলাকার ভোলাচং পাল পাড়ার বাসিন্দা। সে জটিল রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় মেধাবী ছাত্র যাকে কিনা বেঁচে থাকার তাগিদে ৩ মাস পর পর রক্ত নিতে হয়। শারিরীক অসুস্থতা নিয়েও পরিক্ষা দিয়ে সে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম সাজনের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ০৮-১২-২০২২ তারিখে সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাজনের হাতে নগদ অর্থ সয়াহতা প্রদানের সময় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম উপস্থিত ছিলেন।
