নবীনগরে শেষ দিনে মনোনয়ন দাখিল করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি ফয়জুর রহমান

মলয়া ডেস্ক-
 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩০-১১-২০২৩ তারিখে উপজেলা পরিষদ কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান। দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ,মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য জহির উদ্দিন সিদ্দিক টিটু, মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার এম এ জাহান,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ, সদস্য গোলাম শাহরিয়ার বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন নসু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান , সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভিপি আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিন, আওয়ামী লীগ নেতা বশির উদ্দিন সরকার পলাশ,আলমগীর হোসেন শিপন, যুবলীগ সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু, সদস্য ওমর ফারুক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

আজ বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফয়জুর রহমান বাদল নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী বিধিনিষেধ মেনে চলতে হবে, সেই সাথে সকলকে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে।তারপর তিনি সিনিয়র নেতাদের নিয়ে নবীনগর উপজেলা পরিষদ প্রশাসনিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নবীনগর সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।