নবীনগরে মহামান্য রাষ্ট্রপতির সুস্থতা কামনায় মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন স্থানীয় এমপি
- October 18,2023
- 362 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর২৪৭ আসনের কর্ণধার জননেতা এবাদুল করিম বুলবুল এমপি ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পোর ওপেন হার্ট সার্জারি অপারেশন মহান রাব্বুল আলামিনের রহমতে সুন্দরভাবে সম্পন্ন হয় এর জন্য ব্রাহ্মণবাড়িয়া ০৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের এর নির্দেশে আজ বুধবার জোহর নামাজের পর নবীনগর উপজেলা পরিষদ মসজিদ, এস আর কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা মডেল মসজিদ, ইসলামী ফাউন্ডেশন পরিচালিত সকল মসজিদ ও মাদ্রাসায় মহামান্য রাষ্ট্রপতির আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
