নবীনগরে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টে জরিমানা

মলয়া ডেস্ক-

 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ বিকেলে তিতাস নদীতে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ট্রলার ভর্তি লোকজন নিয়ে ছাদে ও গলুইতে উচ্চ শব্দে গান বাজনা করা ও নাচায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর আলোকে ৩ টি ট্রলারে ৫০০০ টাকা করে ১৫,০০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয় এবং সাউন্ড বক্সগোলোকে আটক করা হয়।এছাড়াও ১ টি স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচলের অপরাধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী ১০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। উক্ত মোবাইল কোর্টের সহযোগিতা করেন নবীনগর থানার এস আই বাছির সহ-সঙ্গীয় ফোর্স। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন এসব সাউন্ড বক্স উচ্চ সুরে বাজানো সহ যে কোন অপরাধের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।