নবীনগরে আধ্যাত্মিক সাধক কবি মনোমোহন দত্তের ম্যুরাল উদ্ধোধন
- June 26,2023
- 502 views
মলয়া ডেস্ক-
নবীনগর উপজেলার প্রসিদ্ধ ব্যক্তি এবং স্থানকে স্মরণীয় এবং ইতিহাসের সাক্ষী হিসেবে আগামী প্রজন্মের নিকট উপস্থাপন করার জন্য ইতিহাস এবং ঐতিহ্যের দ্বারক ও বাহক নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক যোগদান করার পর থেকে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের ম্যূরাল ও ভাস্কর্য স্থাপনের মাধ্যমে এক ইতিহাস রচনা করছেন। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের সাধক কবি মনমোহন দত্তের জন্মস্থান সাতমোড়া আনন্দ আশ্রমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আধ্যাত্মিক সাধক কবি মনোমোহন দত্তের একটি ম্যুরাল স্থাপন করেছেন। প্রায় ২০ লক্ষ টাকা ব্যায়ে ম্যুরালটি আজ সোমবার (২৬/৬)উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দ আশ্রমের সভাপতি শংকরী দত্ত। প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সাতমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার,সরোপ রতন দত্ত দয়ালমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাপ্তাহিক মলয়ার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, এটিএন টিভির ব্যুরো চিফ পিযুস কান্তি আচায,আব্বাস উদ্দিন হেলাল প্রমুখ।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনমুগ্ধকর মলয়া সংগীত পরিবেশন করা হয়।
