নবীনগরে অবৈধ ড্রেজার চালানোর অপরাধে একজনকে জেল

মলয়া ডেস্ক-

  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ রতনপুর ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন, জলাশয় ভরাট ও নদী থেকে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ।  এসময় ৬ টি ড্রেজার মেশিন জব্দ করে পুলিশের জিম্মায় রাখা হয়। পাশাপাশি এক ড্রেজার মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরকম জনস্বার্থবিরোধী কাজ ভবিষ্যতে করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। ঘটনাস্থলে ধৃত শ্রমিকের কাছ থেকেও ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার মুচলেকা নেয়া হয়। এ সময় সহকারি কমিশনার (ভূমি)  এর ব্যত্যয় ঘটলে  আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারী প্রদান করেন এবং ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।