টিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মলয়া ডেস্ক-
 
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ২০/০৬/২০২৩ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
টিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির খালেদ মাষ্টারের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসামাৎ ফজিলাতুন্নেছা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, নবীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মো: আব্দুল কাইউম ভূইয়া, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের সভাপতি কবির হোসেন আহমেদ, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, আরো উপস্থিত ছিলেন, বিটঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কেনান হোসেন, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন সহ ছাত্র-ছাত্রী ও অভিভাবক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।