নবীনগরে অবৈধ ডেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করলেন এসিল্যান্ড
- June 15,2023
- 377 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা মৌজায় আজ বৃহস্পতিবার অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি নষ্ট করে গভীর গর্ত করায় এবং ফসলি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ। এসময় ঘটনাস্হলে কাউকে না পাওয়ায় ৬ টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং পুলিশের জিম্মায় দেওয়া হয়। এ সময় সহকারি কমিশনার (ভূমি) বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
