নবীনগরে মাদ্রাসা ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এর ভবন উদ্বোধন করলেন এমপি বুলবুল

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিটঘর ইউনিয়নের কাসেমুল উলুম আলিম মাদ্রাসা ও (টিয়ারা) আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের আয়োজনে আজ ২৩/০৪/২০২৩ তারিখে নবীনগরের জাতীয় সংসদ সদস্য বিকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার, বিশিষ্ট শিক্ষানুরাগী, মোহাম্মদ এবাদুল করিম বুলবুল দলীয় নেতাকর্মী ও  জনগণের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিম্নলিখিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সকাল  ১১.৩০ ঘটিকায় দৌলতপুর কাশেমুল উলুম আলিম মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন শেষে 
দুপুরে   টিয়ারা আয়েশা বেগম উঁচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দুইটি ভবনের ৩য় তলা ভবন ও ৩য় তলা উর্ধমুখী সম্প্রসারণকৃত ভবন উদ্বোধন করেন। বিকাল ২.৩০ ঘটিকায় স্কুল প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনা সভায় টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের সভাপতি কবির  হোসেন আহমেদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পি ডব্লিউ ডির সাবেক প্রদান প্রকৌশলী মোঃ কবির আহমদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি)  সুমাইয়া আক্তার (ভালুকা ময়মনসিং), নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, কাজী ইয়াবের হাসান জামিল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফুল ইসলাম ভূইহা টিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু ,
সাবেক কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, লাউর ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার মুজিব, নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান,  সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম অনুষ্ঠানটি পরিচালনা করেন দৌলতপুর কাশিমুল উলুম আলিম মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। হাজার হাজার লোকের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে আপনাদের কোন কিছু চাইতে হবে না আপনারা শুধু আপনাদের কাজটা ঠিক মতো করে যান রাস্তাঘাট খেলার মাঠ সবকিছুই আপনাদের হচ্ছে এবং ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। কারণ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মহান আল্লাহ পাকের অশেষ রহমতে যদি দীর্ঘদিন বেঁচে থাকেন এবং ক্ষমতায় থাকেন তাহলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে রূপান্তর হবে। তাই আপনারা যারা রয়েছেন প্রত্যেকেই বর্তমান সরকারের যত উন্নয়ন সকল ভাল কাজের প্রশংসা মানুষের কাছে তুলে ধরতে হবে এবং ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মানুষকে উন্নয়নের কর্মকাণ্ডগুলো তুলে ধরে  বিরোধীপক্ষের অপপ্রচারের মোক্ষম জবাব দিতে হবে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা এনে  বাংলাদেশের  জন্ম দিয়েছেন। দিয়েছেন লাল সবুজের পতাকা আর জন্মদাতার হাতেই দেশ ছিল নিরাপদ। এখন আমাদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু বেঁচে নেই কিন্তু আমাদের মাঝে রয়েছেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের ভিশনারি লিডার, সুদক্ষ, বিচক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যার হাতে বাংলাদেশ নিরাপদ তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় রাখতে হবে, বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। আলোচনা সভা শেষে বিকাল ৫.০০ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীরা সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।